এআই চিপ আনবে আর্ম
আগামী বছর এআই চিপ আনার ঘোষণা দিয়েছে সফটব্যাংক গ্রুপের ভর্তুকি প্রতিষ্ঠান আর্ম। নিক্কেই এশিয়ার প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর সিএনবিসি।
খবরে বলা হয়, যুক্তরাজ্যভিত্তিক চিপ ডিজাইনার কোম্পানিটি নতুন প্রটোটাইপ সেমিকন্ডাক্টর তৈরিতে আলাদা এআই কারখানা স্থাপন করবে।
নতুন এ কারখানা স্থাপনে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিসহ (টিএসএমসি) চুক্তিভিত্তিক এআই চিপ উৎপাদনকারীদের সঙ্গে সফটব্যাংকের আলোচনা চলছে। ২০২৫ সালের বসন্তে বড় পরিসরে চিপ উৎপাদন শুরু হবে বলে সূত্রে জানা গেছে।
আর্ম সাধারণত মূল আর্কিটেকচারের ডিজাইন করে, যার ওপর ভিত্তি করে চিপ তৈরি করা হয়। এর কোয়ালকম থেকে শুরু করে এনভিডিয়ার মতো কোম্পানির কাছে ওই ডিজাইনের লাইসেন্স বিক্রি করে। প্রতিবার বিক্রির মাধ্যমে কোম্পানি রয়্যালটি ফি নেয়। আর্মের দাবি, বর্তমানে বাজারে থাকা ৯৯ শতাংশ প্রিমিয়াম স্মার্টফোনে তাদের প্রযুক্তি ব্যবহার হচ্ছে।
ডিবিটেক/বিএমটি







